'সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন' একটি ফুটবল একটি পৃথিবী"- স্লোগানে আসন্ন বিশ্বকাপ ফুটবলের আমেজকে ঘিরে রাজবাড়ীর গোয়ালন্দে আর্জেন্টিনা সমর্থন বনাম ব্রাজিল সমর্থনদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ মে) ভোর ৬ টায় আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনায় ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি তাহাজ্জুদ হোসেন তাহা, লুৎফর রহমান, সাইফুল ইসলাম রাজ্জাক, আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, সদস্য ডাঃ আব্দুল মাজেদ প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নির্ধারিত সময়ের খেলায় আর্জেন্টিনা সমর্থন দলকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে। খেলায় সেরা নৈপুণ্যের পাশাপাশি দলের পক্ষে একটি গোল করে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক তৌফিক এলাহী। অপর গোলটি করেন রাশেদ আফ্রিদি।
প্রীতি ম্যাচ সম্পর্কে আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী তরুণ কৃষি উদ্যোক্তা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ বলেন, সামনে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পড়ালেখা ও কর্মক্ষেত্রের পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে আদদ্বীন কৃষি ভান্ডারের সাথে সংশ্লিষ্ট সকলের কাজের পাশাপাশি বিনোদনের জন্যই এই আয়োজন। তিনি সবার উদ্দেশ্যে আরও বলেন, জয়-পরাজয় মূখ্য বিষয় নয়, অংশগ্রহণ করাটাই আসল কথা। আদদ্বীন কৃষি ভান্ডারের পক্ষ হতে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।